Wednesday, November 24, 2021

কুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরসহ কর্মীদের মারধরের অভিযোগ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) আছাদুল হকের নির্বাচনী অফিস ভাংচুরসহ তার সমর্থকদের উপরে মারধর ও এক গৃহবধূকে শারীরিকভাবে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে নৌকা প্রতিকের প্রার্থী আসাদুল ইসলামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (২৪ অক্টোবর) বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেওকুল এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের টিকেট এলাকা থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নৌকার প্রার্থী আসাদুল ইসলাম নির্বাচনী শোডাউন দিচ্ছিলেন। এসময় দেওকুল এলাকায় ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিসের সামনে মোটরসাইকেল থামিয়ে ঘোড়ার প্রার্থীসহ ঘোড়া প্রতীকের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন নৌকা প্রতিকের প্রার্থী আসাদুল ইসলাম।

 

এ ঘটনার প্রতিবাদ করলে ঘোড়া প্রতীকের সমর্থক ইউনিয়নের দেওকুল এলাকার কাশেমের ছেলে আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, হেনা বিশ্বাসের ছেলে সাঈদ বিশ্বাস, শফিকুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুন, ছেলে শরিফুল ইসলাম বাবু ও রনি বিশ্বাসের সাথে কথাকাটাকাটি হয় আসাদুল ইসলামসহ তার সমর্থকদের। একপর্যায়ে আসাদুল ইসলামের উস্কানিতে ঘোড়ার প্রতিকের সমর্থকদের উপরে হামলা চালিয়ে আসাদুল হকের নির্বাচনী অফিস ভাংচুর করতে থাকেন আসাদুল ইসলামের কর্মী-সমর্থকরা। এসময় প্রাণভয়ে ঘোড়া প্রতীকের সমর্থক আলমগীর ইসলাম, শরিফুল ইসলাম, রনি বিশ্বাস, সাঈদ বিশ্বাস পালিয়ে গেলে তাদেরকে ধাওয়া করে আসাদুল ইসলামের সমর্থকরা। এসময় শফিকুল ইসলামকে মারধরসহ গৃহবধূ আলেয়া খাতুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা। এবিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ্ জানান, বিষয়টি জানামাত্র সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরসহ কর্মীদের মারধরের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3CQqiLF

No comments:

Post a Comment