কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাংগঠনিক আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় মাহমুদপুর হাইস্কুলের হলরুমে বেক্সিমকো ফার্মাসিটিক্যালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি গ্রাম ডা: জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডা: এমএ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডা: অহিদুজ্জামান, পৌর কমিটির সহ-সভাপতি গ্রাম ডা: বিকাশ সরকার ও গ্রাম ডা: মাহবুবুর রহমান।
The post আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3m95eL9
No comments:
Post a Comment