Sunday, October 24, 2021

এসিড সারভাইভরদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ https://ift.tt/eA8V8J

২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড’র সহায়তায় শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ’র সভাকক্ষে সারভাইভরদের নেতৃত্বের বিকাশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

২০ জন এসিড সারভাইভরের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন একশনএইড বাংলাদেশ’র ওম্যান রাইটস এন্ড জেন্ডার ইক্যুইটি ম্যানেজার মরিয়ম নেছা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জোৎ¯œা দত্ত, একশনএইড বাংলাদেশ’র অফিসার ফৌজিয়া আফরোজ, প্রোগ্রাম অফিসার ফারুক রহমান, স্বদেশ’র মাহফুজুর রহমান বিপুল, আজহারুল ইসলাম।
এদিকে, আজ ২৫ অক্টোবর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। প্রেসবিজ্ঞপ্তি

The post এসিড সারভাইভরদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZkdYpk

No comments:

Post a Comment