Sunday, October 24, 2021

আশাশুনির দরগাহপুরে আইন-শৃংখলা বিষয়ক বিশেষ সমাবেশ https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির দরগাহপুরে আইন-শৃংখলা বিষয়ক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় ইউনিয়নের কালাবাগী বাজারে দরগাহপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মু. গোলাম কবির।

 

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মিরাজ আলির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মাজেদ গাজী, মোর্ত্তাজুল মলঙ্গী, মনিরুল ইসলাম, শাহিনুর রহমান, মুজিবর রহমান, জাহাঙ্গীর আলম মিতু, শাহ আলম বাচ্চু, যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক মেম্বর আব্দুল খালেক প্রমুখ। সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক, শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 

The post আশাশুনির দরগাহপুরে আইন-শৃংখলা বিষয়ক বিশেষ সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZmSMi8

No comments:

Post a Comment