নিজস্ব প্রতিনিধি: দুগ্ধ খামারি ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। ২৪ অক্টোবর বিকাল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সাতক্ষীরা সদরের সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র আওতায় সুফলভোগী দুগ্ধ খামারি ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারীদের মাঝে ওই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এবিএম আব্দুর রউফ।
এসময় প্রধান অতিথি বলেন, ক্রিম সেপারেটর মেশিন বিতরণ প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে খামারিদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এ মেশিনের মাধ্যমে খামারিরা দুধের ন্যায্য মূল্য পাবে এবং দুধ থেকে বৈচিত্র্যময় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করতে সক্ষম হবে।
বিশেষ অতিথি বলেন, আমাদের দপ্তর সর্বদা মাংস ও দুগ্ধ শিল্পের উন্নয়নের লক্ষ্যে খামারি ও দুগ্ধ শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের সাথে কাজ করে যাচ্ছেন। আজকের এই ক্রিম সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠান এ কাজেরই একটি অংশ।
অনুষ্ঠানের সভাপতি ডাক্তার জয়দেব কুমার সিংহ উপস্থিত খামারি, দুগ্ধ প্রক্রিয়াজাতকারীসহ অন্যান্যদেরকে তাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ মেশিনের কার্যক্রমের মাধ্যমে দুধ পচনশীলতার হাত থেকে রক্ষা পাবে এবং প্রান্তিক খামারিসহ সকলেই উপকৃত হবে।
বক্তরা বলেন, সাতক্ষীরা মিষ্টির সুনাত দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে পৌছে গেছে। জেলায় ৯০ হাজার গাভী আছে। এ থেকে প্রতিদিন ২ লাখ লিটার দুধ উৎপাদন হয়ে থাকে। অনেক সময় বিক্রির করতে না পারার কারণে অধিকাংশ দুধ নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য সরকার মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী আজ প্রাণী সম্পদ বিভাগ আজ অনেক উন্নত হয়েছে। এবছর কোরবানি হয়েছে দেশের গরু দিয়ে। বর্তমান সরকার মাংস ও দুগ্ধ শিল্পের উন্নয়নের লক্ষ্যে খামারি ও দুগ্ধ শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের সাথে কাজ করে যাচ্ছেন। এই ক্রিম সেপারেটর মেশিন বিতরণ এ কাজেরই একটি অংশ। ক্রিম সেপারেটর মেশিন কার্যক্রমের মাধ্যমে অনেক প্রান্তিক খামারি ও দুধ প্রক্রিয়াজাতকারীরা ন্যায্যমূল্যে দুধ বিক্রিসহ বৈচিত্র্যময় দুগ্ধ পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করনে সক্ষম হবেন বলে আশাকরি।
অরিজিনাল সাগর-সুইটসে পরিচালক শেখ মেহেদী হাসান জানান, আমাদের কাছে ইতিপূর্বে এ ধরনের মেশিন না থাকার কারণে দুধ মাঝে মাঝে নষ্ট হয়ে যেত। আমরা প্রাণিসম্পদ দপ্তর থেকে ক্রিম সেপারেটর মেশিন পেয়েছি যার মাধ্যমে দুধ থেকে ননী আলাদাকরণসহ বৈচিত্র্যময় দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করণে সক্ষম হব।
The post দুগ্ধ খামারি ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3b6mURj
No comments:
Post a Comment