কেশবপুর (যশোর) প্রতিনিধি: আজ ২৫ অক্টোবর শেষ কর্মদিবসের মধ্য দিয়ে সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন কর আদায়ে পুরস্কারপ্রাপ্ত কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুল খালেক। তার বিদায় উপলক্ষে আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের উদ্যোগে উপজেলা হল রুমে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুল খালেক জানান, তিনি লেখা-পড়ায় গ্রাজুয়েশন শেষ করে গত ০৪-০৮-১৯৮৬ সালে কেশবপুর উপজেলার বাউশালা-প্রতাপপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি কেশবপুর উপজেলাসহ ৬টি উপজেলায় নিষ্ঠা ও সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছেন। কর আদায়ে ভূমিকা রাখার কারণে কয়েক বার যশোর জেলা থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে।
The post কেশবপুরে ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল খালেক অবসরে যাচ্ছেন আজ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/311k0M5
No comments:
Post a Comment