Sunday, October 24, 2021

আশাশুনিতে মিলাদুন্নবী (স:) পালন https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গোবিন্দপুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। বুধবার বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত মসজিদ প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

 

গোবিন্দপুর জামে মসজিদের মুসুল্লীদের আয়োজনে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মাদ (স:) এর জীবনীসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, জোড়দিয়া শেখপাড়া বাইতুল আতিক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফরিদ আহমাদ আরারী, কালিগঞ্জ টাউন শ্রীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহবুব আলম, কচুয়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু মুসা, গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আছাফুর রহমান ও ক্বারী আবু রায়হান।

The post আশাশুনিতে মিলাদুন্নবী (স:) পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pwHTVO

No comments:

Post a Comment