Sunday, October 24, 2021

দেবহাটার নওয়াপাড়ায় নৌকা প্রতীকের সাহেব সংবর্ধিত https://ift.tt/eA8V8J

দিপঙ্কর বিশ্বাস: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীকে শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসি। রবিবার বিকাল ৫টায় সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ মাঠে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গঠিত মনোনয় বোর্ডের সভায় ৩য় ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এতে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাবেক আলীকে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। এরপর ঢাকা থেকে রবিবার সাহেব আলী নির্বাচনী এলাকায় পৌঁছালে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম রায়, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান (মামুন), ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছবিলর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুর রহমান (রব), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন গাজী, সাধারণ সম্পাদক মো: আকবর আলী গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তাপস রায়, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সদস্য সাব্বির আহম্মেদ, শেখ হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান সুমন, আব্দুল আলীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

The post দেবহাটার নওয়াপাড়ায় নৌকা প্রতীকের সাহেব সংবর্ধিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30LqHBx

No comments:

Post a Comment