Sunday, October 24, 2021

লাবসার মাগুরায় সংখ্যালঘুর সম্পত্তি দখলের চেষ্টা, মারপিট ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহর উপকণ্ঠের লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের উদ্দেশ্যে মারপিট খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সদর উপজেলার মাগুরা গোপিনাথপুর গ্রামের মৃত সতিশ চন্দ্র সরকারের ছেলে ভুক্তভোগী বলাই সরদার কতিপয় ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ করেন।

তিনি বলেন, সদরের মাগুরা মৌজায় ৯৮১ নং খতিয়ানে ৬০২, ৬৫৭, ৬৫৮সহ মোট ১০টি দাগে ৩ একর ৪৩ শতক জমি রয়েছে। এরমধ্যে ৬০২, ৬৫৭ ও ৬৫৮ দাগে ৮৬ শতক জমির মধ্যে আমার জমি ৪৩ শতক। যার এসএ মলিক আমার দাদা হরিচরণ সরদার। আমি পৈত্রিক সূত্রে উক্ত ৪৩ শতক জমির মালিক। কিন্তু কালিগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে আতিয়ার রহমান একই মৌজায় বিগত ২৯ নভেম্বর ১৯৯৫ তারিখে ১০৫৮ নং দলিলে ও বিগত ২১ জানুয়ারি ১৯৯৬ তারিখে ৮১৬ নং দলিলে ৬৫৭ ও ৬৫৮ দাগের ৭৪ শতক জমির মধ্যে আমার ভিন্ন শরিক হাজু সরদার ও বুলু সরদারের নিকট হতে ৩৭ শতক জমি ক্রয় করেন। অথচ তিনি তার ক্রয় কৃত ৩৭ শতক জমির সাথে আমার ৪৩ শতক জমিও ভোগ দখল শুরু করেন। এরপর তিনি আমার ৩৭ শতক জমিসহ মোট ৭৪ শতক জমি ৪টি দলিলে ৪ জনের কাছে হাত বদল করেন। এরপর ৫ম দলিলে তিনি আবারও তা নিজ নামে ক্রয় করেন।

বলাই সরকার অভিযোগ করে আরো বলেন, আমার বাবা সতিশ চন্দ্র সরকার বহুবার উল্লেখিত ব্যক্তিকে তপশীল জমি মাপজরিপ করিবার জন্য অনুরোধ করেছিলেন। উল্লেখিত আতিয়ার রহমান কোন আইন কানুনের তোয়াক্কা না করে গায়ের জোরে তপশীল জমি ভোগ দখল করছেন। তার অত্যাচারে অতীষ্ট হয়ে একপ্রকার পাগল হয়ে আমার বাবা সতিশ চন্দ্র মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর উল্লেখিত আতিয়ার তার বাহিনী নিয়ে আমার বসতবাড়ি ভাংচুর করে তদস্থলে জোরপূর্বক মুরগির ফার্ম তৈরি করেছেন। এমতাবস্থায় আমি ও আমার বৃদ্ধা মাতা ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে স্থানীয় গণ্যমান্য ও মুসলিম সম্প্রদায়ের লোকজন আমার মাতাকে ভারতে যেতে বাঁধা দিয়ে পাশর্^বর্তী স্থানে একটি বসতঘর নির্মাণ করে বসবাস করার পরামর্শ দিলে আমরা সেখানে একটি কুড়ে ঘর তৈরি করে বসবাস শুরিু করি। আতিয়ার রহমানের অত্যাচারে অতিষ্ট হয়ে দ্বারে দ্বারে ঘুরে নিরুপায় হয়ে স্থানীয়দের পরামর্শে অতিকষ্টে তপশীল জমি মাপ জরিপ করিবার জন্য একাধিবার আমিন আনা হয়। অথচ আতিয়ার তপশীল জমি মাপ জরিপ না করে আমাকে ও আমার বৃদ্ধা মাতাকে খুন জখম করবার হুমকিসহ ভারতে তাড়িয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে যাচ্ছেন।

তিনি এ সময় উক্ত আতিয়ার রহমানের অপকৌশল থেকে তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ চেয়েছেন।

The post লাবসার মাগুরায় সংখ্যালঘুর সম্পত্তি দখলের চেষ্টা, মারপিট ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EcDsDS

No comments:

Post a Comment