নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে পুনারায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শনিবার দিন-রাত নির্বাচনী প্রচার প্রচারণা করেছেন তিনি। তিনি ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গ্রাম-গ্রামান্তরে মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রচার প্রচারণাকালে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। রাখছেন ভোটারদের খোঁজ খবর। বিপদে আপদে দাঁড়াচ্ছেন পাশে। যোগ্যতার পরিচয় মেলে ধরছেন ভোটারদের সামনে। ভোটারদের কাছে তুলে ধরছেন ইউনিয়নবাসির ভবিষ্যৎ ও উন্নয়নের পরিকল্পনা কথা। তিনি ইউনিয়নে উন্নয়ন অব্যাহত রাখতে তিনি পুনারায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়নবাসির কাছে সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ এবং সমর্থন কামনা করেছেন।
The post আগরদাড়ীতে ইউপি চেয়ারম্যান মজনুর নির্বাচনী প্রচারণা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jxzayG
No comments:
Post a Comment