Sunday, October 24, 2021

আশাশুনিতে মাদকসহ আটক দুই https://ift.tt/eA8V8J

 

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ৪১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। রবিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাসেল কবির ও এসআই বিজয় কুমার মজুমদার তাদেরকে হাতেনাতে আটক করেন।

 

অভিযান পরিচালনাকালে ইউনিয়নের বকচর গ্রামের মাদক ব্যবসায়ী সেলিম রেজার স্ত্রী রহিমা খাতুন (৩২) কে তার বাড়ি থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ১৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অভিযানের আগে একাধিক মাদক মামলায় বিভিন্ন সময়ে জেলখাটা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম রেজা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর একই গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে আল-আমিন ইসলাম (৩৩)কে ২শত ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক ১৩(১০)২১ ও ১৪(১০)২১ নম্বর মামলা রুজু করা হয়েছে।

The post আশাশুনিতে মাদকসহ আটক দুই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Gk4N91

No comments:

Post a Comment