Sunday, October 24, 2021

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের সম্মান রক্ষায় সাধারণ ডায়েরী https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সংঘবদ্ধ চক্রের হাত থেকে নিজের সম্মান রক্ষা পেতে এক ইউপি চেয়ারম্যান কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

ওই ডায়েরী সূত্রে জানা গেছে-উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলামকে জড়িয়ে একটি চক্র আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। তারই জের ধরে বাবর আলী সরদার নামে এক ব্যক্তি ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে একটি অনলাইনে অপপ্রচার করেছে। এঘটনায় শনিবার রাতে ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম বাদী হয়ে কলারোয়া থানায় বড় ধরণের ক্ষতিসাধনের কথা উল্লেখ্য করে ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডায়েরী করেছেন। যার ডায়েরী নং-১০৫৮।

The post কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের সম্মান রক্ষায় সাধারণ ডায়েরী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZpNjY3

No comments:

Post a Comment