Monday, February 1, 2021

কলারোয়ায় মহিলা কাউন্সিলর প্রার্থীকে পাশ করিয়ে দেয়ার নামে ৫লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: কলারোয়া পৌরসভা নির্বাচনে এক মহিলা কাউন্সিলর প্রার্থীকে পাশ করিয়ে দেয়ার নামে ৫লাখ টাকা নিয়েছে এক নেতা। এঘটনা নিয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। ঘটনার বিররণে ও ক্ষতিগ্রস্ত উপজেলার মির্জাপুর গ্রামের শেখ আক্তারুজ্জামানের স্ত্রী হাছিনা আক্তার ময়না রোববার সকালে সাংবাদিকদের জানান, তিনি ৭, ৮, ৯নং ওয়ার্ড থেকে এবার জবাফুল প্রতীক নিয়ে সংরক্ষতি মহিলা কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই নির্বাচনের আগের দিন ২৯ জানুয়ারী রাত দেড়টার দিকে তুলসীডাঙ্গা গ্রামের কাজী আসাদুজ্জামান সাহাজাদা তার বাড়িতে গিয়ে বলে তার প্রশাসনের লোকজন আছে, যাদের দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবে। তার এমন কথায় বিশ^াস করে মৌখিক নির্বাচনী চুক্তি হয়। ওই সময় সে তার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা নেয়। সে এসময় বলে ৩০ জানুয়ারি জবাফুল মার্কা বিজয়ী হবে। সে এসময় আরো বলে, জেলা পুলিশকে এই টাকাগুলি দিতে হবে। তিনি আরো বলেন, একই ভাবে বহু প্রার্থীর কাছ থেকে কাজী শাহাজাদা টাকা নিয়েছে।

নির্বাচন সম্পন্ন হওয়ার পর বর্ণিত ফলাফল ঘোষনার সময় ময়নার নাম ঘোষণা না হওয়ার কারণ জানতে চাইলে সে এড়িয়ে যান। পরের দিন ৩১ জানুয়ারি বেলা দেড়টার দিকে কলারোয়া বাজারের শাপলা সিনেমা হলের সামনে কাজী শাহাজাদাকে পেয়ে আমার ছেলে শেখ মাসুমুজ্জামান ও শেখ নাজিমুজ্জামান উক্ত টাকা ফেরত চায়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতারক কাজী শাহাজাদা ক্ষিপ্ত হয়ে শেখ নাজিমুজ্জামানকে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে নীলা ফোলা জখম করে। পরে তার ডাকচিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে আসলে সে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। তিনি এসকল ঘটনা উল্লেখ্য করে ৩১জানুয়ারী বিকালে কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে বিবাদী করে কলারোয়া থানায় লিখিতভাবে একটি অভিযোগ দিয়েছেন।

The post কলারোয়ায় মহিলা কাউন্সিলর প্রার্থীকে পাশ করিয়ে দেয়ার নামে ৫লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Mpd3gH

No comments:

Post a Comment