ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার রানাই গ্রামের প্রয়াত বাস শ্রমিক সনাতন রাহা’র পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১১৪) এর উদ্যোগে সংগঠনের ডুমুরিয়া শাখা কার্যালয়ে এ লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের ডুমুরিয়া শাখা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হাচান গাজী। আর্থিক অনুদান বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ¬ব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. মতিয়ার রহমান, কার্যকরি সদস্য মো. আজিজুল ইসলাম।এ সময় উপস্হিত ছিলেন শ্রমিক ইউনিয়নের ডুমুরিয়া শাখার সম্পাদক মো. হারুন অর রশিদ, নির্বাহী সদস্য জয়দেব সাহা ও মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ সম্প্রতি স্টোকে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাস শ্রমিক সনাতন রাহার স্ত্রী শান্তনা রাহা ও একমাত্র শিশু পুত্র সৌরভ রাহার হাতে নগদ আর্থিক সহায়তা হিসেবে ৪০ হাজার টাকা অনুুুদান হস্তান্তর করেন।
The post খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cwyreD
No comments:
Post a Comment