Monday, February 1, 2021

স্বাশিপ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ইউনিট আশাশুনি উপজেলার কমিটি অনুমোদন https://ift.tt/eA8V8J

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ইউনিট আশাশুনি উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি-২০২১ তারিখে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শাখার জেলা সভাপতি মাও. আব্দুস সালাম স্বাক্ষরিত একপত্রে আশাশুনি উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনের সময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপের) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত, স্বাধীনতা শিক্ষক পরিষদ মাদরাসা শাখার সাধারণ সম্পাদক মাও. আব্দুর রউফ, স্বাশিপ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আলাল হোসেন, দপ্তর সম্পাদক প্রভাষক আমিনুর রহমান, গাজী আশরাফ উদ্দীন প্রমুখ। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মাও. গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুস রব, প্রচার সম্পাদক রায়হান ছোবহান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক জান্নাতুল মাকামা, তথ্য সম্পাদক মো. মহসিন, কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম, আসলাম হোসেন, আবুল হোসেন, মাকছুদুর রহমান। প্রেসবিজ্ঞপ্তি

The post স্বাশিপ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ইউনিট আশাশুনি উপজেলার কমিটি অনুমোদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39AoPO7

No comments:

Post a Comment